হোম > খেলা

থাইল্যান্ডে ৪০ ঘণ্টা আটকা নেপালের নারী কাবাডি দল

স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস থেকে দেশে ফিরছিল নেপালের পদকজয়ী কাবাডি দল। কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছে ফ্লাইট জটিলতায় পড়ে গেছে ব্রোঞ্জজয়ী নারী দলটি। ভয়াবহ আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়েছেন আরো কয়েকটি দেশের ক্রীড়াবিদরা। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় তাদের দীর্ঘ সময় চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হয়েছে।

নেপালি খেলোয়াড়দের প্রায় দুদিনেরও বেশি সময় (প্রায় ৪০ ঘণ্টা) বিমানবন্দরের ভেতরেই কাটাতে হয়। থাইল্যান্ড ও এর আশপাশের অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোয় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এশিয়ান গেমসের এবারের আসরে নেপালের নারী কাবাডি দল থাইল্যান্ডকে নাটকীয়ভাবে ৪৬-৪৩ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ফেরার পথে এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয় তাদের।

শুধু নেপালই নয়, এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একই বিমানবন্দরে চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল বাংলাদেশ দলও। ব্যাংকক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল (৫ জন খেলোয়াড় ও ১ জন কোচ) এবং বাংলাদেশের পুরুষ কাবাডি দল দুদিন আটকা পড়েছিল।

বৈরী আবহাওয়া ও বন্যায় ভারত, নেপাল এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারতে ৫৬ জন এবং নেপালে ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, পাশাপাশি অনেকে নিখোঁজ রয়েছেন।

ব্যাংকক বিমানবন্দরে আটকে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ে রাখা এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যাংকক নেপালি দূতাবাস, সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এবং দেশের ক্রীড়া সংশ্লিষ্টরা অবিরাম কাজ করে যাচ্ছেন।

দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল ইংল্যান্ড

ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে বিসিবি

ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়: জামাল

একাধিক পরিবর্তন নিয়ে জ্যোতির নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা

শারজাহ ও আবু ধাবিতে হবে বাংলাদেশের ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি