বিগ ব্যাশ লিগে আজ সিডনি থান্ডার ও পার্থ স্কোর্চার্সের মধ্যকার ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনা গেল। পার্থে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে মারাত্মকভাবে আঘাত পাওয়ায় দুজন খেলোয়াড়কে তুলে নেয় সফরকারী দল। তাই কনকাশন হিসেবে দুজন খেলোয়াড়কে মাঠে নামায় তারা।
১৬তম ওভারের ঘটনা। আগে ব্যাট করতে নামা পার্থের সংগ্রহ তখন ৪ উইকেটে ১২৪ রান। লুকি ফার্গুসনের করা সে ওভারের দ্বিতীয় বলটি লেগ সাইডে উড়িয়ে মারেন কুপার কনোলি। হাওয়ায় ভাসতে থাকা বলটি তালুবন্দী করার চেষ্টায় দৌঁড়ে আসেন ক্যামেরুন ব্যানক্রফট ও ড্যানিয়েল।
কেউ ক্যাচ নিতে পারেননি। উলটো তাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাটিতে শুয়ে পড়েন সামস। অন্যদিকে মুখ ধরে বসে থাকেন ব্যানক্রফট। তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। অবস্থা খারাপ দেখে তাদের হাসপাতালে নেওয়া হয়।
সামস ও ব্যানক্রফটের বদলে মাঠে নামানো হয় হয় অলি ডেভিস ও হিউ ওয়েবগেনকে। সিডনি জানিয়েছে, সামস ও ব্যানক্রফটের সম্ভাব্য ফ্র্যাকচার হয়েছে। আরও পরীক্ষার নিরীক্ষার জন্য তাদের হাসপাতালে রাখা হয়েছে।