হোম > খেলা

জিসান-রাকিবুলে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নেপালকে ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় নুরুল হাসান সোহানের দল। জবাবে, নেপালের ইনিংস থামে ১৫৪ রানে। তাতেই ৩২ রানের জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাট হাতে নেপালি বোলারদের ওপর ছড়ি ঘোরান তরুণ ওপেনার জিসান আলম। ৪৫ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া আফিফ হোসেনের ব্যাটে আসে ২৩ বলে ৪৮ রান। আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারা বাংলাদেশ গতকাল ঘুরে দাঁড়ায় ব্যাট হাতে।

তবে শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিজেদের স্কোর আর ২০০ পার করাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান। নেপালের হয়ে রিজান ধাকাল ৩৪ রানে নেন দুই উইকেট। এছাড়া ২০ রান খরচায় এক উইকেট নেন সন্দীপ লামিচানে।

বাংলাদেশের ছুড়ে দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই ৬ উইকেট হারিয়ে বসে নেপাল। বাংলাদেশি স্পিনার রাকিবুল হাসানকে সামলাতে না পেরে প্যাভিলিয়নে ফেরেন একের পর এক নেপালি ব্যাটার। রাকিবুল ৪ ওভারে ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। নেপালের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৫৯ রান করেন অভিজ্ঞ কুশল মাল্লা। ওপেনার আসিফ শেখের ব্যাটে আসে ২৮ রান।

রাকিবুলের পাশাপাশি বল হাতে নেপালি বোলারদের ওপর ছড়ি ঘোরান হাসান মাহমুদ। ৩৬ রান খরচায় তার শিকার দুই উইকেট। অন্যদিকে দলের অন্য বোলারদের সফলতার দিনে মৃত্যুঞ্জয় চৌধুরীর খরচ ছিল ৪ ওভারে ৫১ রান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’-
১৮৬/৬, ২০ ওভার (জিসান ৭২, আফিফ ৪৮, রিজান ২/৩৪)
নেপাল- ১৫৪/৭, ২০ ওভার (কুশল ৫৯, আসিফ ২৮, রাকিবুল ৩/১৮)
ফল- বাংলাদেশ ‘এ’ ৩২ রানে জয়ী।

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’