হোম > খেলা

বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (২৪ জুন) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। দলে তিনটি পরিবর্তন এনেছেন তিনি।

সবশেষ জর্ডান সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে শান্তি মার্ডি, মেঘলা রানী ও ফেরদৌসী আক্তারকে। তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে নিলুফা ইয়াসমিন, মিলি আক্তার ও স্বর্ণা রানীকে।

আজ রাতেই মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৯ জুন বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে তারা। ২ জুলাই মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। ৫ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চামকা, রুপনা চামকা, শিউলি আজিম, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চামকা, সুরভী আকন্দ প্রীতি, সাগরিকা, নিলুফা ইয়াসমিন নিলা, নবিরন খাতুন, উমেহলা মারমা, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, কোহাতি কিসকু, সুলতানা, স্বর্ণা রানি, স্বপ্না রানি ও মুনকি আখতার।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন