হোম > খেলা

চ্যালেঞ্জ কাপ জিতে চায় মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

আগামীকাল ১৯ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এক ম্যাচের চ্যালেঞ্জ কাপে শিরোপা লড়াইয়ে নামছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংস। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে দুদলের ম্যাচটি।

গত বছর বাংলাদেশের ফুটবলে প্রথমবারের মতো সংযোজিত হয় চ্যালেঞ্জ কাপ। ইউরোপ ফুটবলের আদলে লিগ চ্যাম্পিয়ন ও কাপজয়ী দলের এক ম্যাচের চ্যালেঞ্জ কাপের প্রথম শিরোপা জিতে নেয় কিংস। এবারও তারাই খেলছে। চ্যালেঞ্জ কাপের ট্রফি জিতেই নতুন মৌসুম শুরুর লক্ষ্য ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। জিততে চায় বসুন্ধরা কিংসও।

গতকাল চ্যালেঞ্জ কাপ উপলক্ষ্যে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সবচেয়ে বড় কথা দলে কোনও চোট নেই। সবাই ভালো আছে। কোচ আমাদের যে নির্দেশনা দিয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করছি।’

ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু। তিনি বলেন, ‘একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’ কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ বলেন, ‘শুক্রবারের ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’

এদিকে, মোহামেডান কোচ আলফাজ আহমেদ ট্রফি জয়ের লক্ষ্যে কথা বলেছেন, ‘আত্মবিশ্বাস আছে যে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলবো।’ মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠু বলেন, ‘আমাদের এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার আমরা বসুন্ধরার কাছে হেরেছি। এবার আমরা চাই শিরোপা ফিরে পেতে।’

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা