হোম > খেলা

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা ডিএনসিসির

স্টাফ রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাফজয়ী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সিটি কর্পোরেশনের স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া দলের কোচিং স্টাফদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, বাংলাদেশ যতবার জয়লাভ করে এবং আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে, ততবারই আমার শরীর শিহরিত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আমাদের দেশের ফুটবলের যাত্রা নতুন করে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের খালি জায়গা অবৈধ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করে উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় খেলোয়াড়দের উদ্দেশ করে প্রশাসক বলেন, আমরা মনে করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় দলের ফুটবলার তৈরি হবে। আমাদের কাছে অর্থ মুখ্য বিষয় নয়, মুখ্য উদ্দেশ হলো তোমাদের সম্মান ও অনুপ্রেরণা দেওয়া।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, ডিএনসিসি প্রশাসককে স্পোর্টস প্যাট্রন হিসেবে ধন্যবাদ জানাই। দেশের ক্রীড়া উন্নয়নে সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্পোর্টস আমাদের সমাজে ঐক্য বজায় রাখতে শেখায়। সমাজকে ভালো রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়বৃন্দ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ বাফুফে ও ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন