হোম > খেলা

বুমরাহ এখন গার্নার-পোলকদের ওপরে

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

গত কয়েক বছর ধরেই ভারতীয় পেস আক্রমণের তুরুপের তাস জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত বোলিংয়ে বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা পেসারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তারই ধারাবহিকতায় এবার জোয়েল গার্নার ও শন পোলকের মতো দুই কিংবদন্তি পেসারকে পেছনে ফেলে টেস্টে সবচেয়ে কম গড়ে ২০০ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহ।

বক্সিং ডে টেস্টে চতুর্থ দিন ট্রাভিস হেডকে নিতিশ রেড্ডির হাতে ক্যাচে পরিণত করেন বুমরাহ। সেই সঙ্গে সাদা পোশাকের ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে ১৯.৫৬ গড়ে ৩ হাজার ৯৫৬ রান খরচ করেন তিনি।

এতোদিন টেস্টে সবচেয়ে কম গড়ে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল গার্নারের দখলে। ২০.৩৪ গড়ে ৪ হাজার ৬৭ রান খরচ করে ২০০ উইকেটের ক্লাবে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। বুমরাহ’র রেকর্ডে তালিকার তিনে চলে গেলেন পোলক। ২০.৩৯ গড়ে ৪ হাজার ৭৭ রান খরচ করে টেস্টে ২০০ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার।

হেডকে ফিরিয়ে টেস্টে ভারতের দ্রুততম ২০০ উইকেট শিকারী বোলার বনে গেছেন বুমরাহ। বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে সেটা চতুর্থ দ্রুততম।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা