হোম > খেলা

আর্চারের গতির ঝড়

স্পোর্টস ডেস্ক

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে সমানে সমান ইংল্যান্ড ও ভারত। এমন দিনে গতির ঝড় তুলে আলাদাভাবে নজর কেড়েছেন জোফরা আর্চার। করেছেন টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ গতির ওভার।

ভারতের ইনিংসের ৭৩তম ওভারে গড়ে ১৪৮ কিলোমিটার গতিতে বল ছুঁড়েছেন আর্চার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ইংল্যান্ড ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে।

ওই ওভারে আর্চারের করা ছয়টি বলের গতি ছিল যথাক্রমে ১৫০, ১৫০, ১৪৯, ১৪৬, ১৪৮ ও ১৪৮ কিলোমিটার। এর আগে ইনিংসের ৭১তম ওভারেও ভারতীয় ব্যাটারদের ওপর তোপ দাগেন আর্চার। সে ওভারে ১৫০, ১৪৭, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০ কিলোমিটার গতিতে বল করেন আর্চার।

সব মিলিয়ে প্রথম ইনিংসে ২৩.২ ওভার বল করেন আর্চার। ৫২ রানের বিনিময়ে দুই ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান এই ডানহাতি পেসার। লর্ডস টেস্ট দিয়ে ৪ বছর পর এই সংস্করণে খেলতে নেমেছেন আর্চার। প্রত্যাবর্তনের প্রথম ইনিংসের ব্যক্তিগত পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি দেবে ৩০ বছর বয়সী ক্রিকেটারকে।

এশিয়ান গেমসে নামার আগেই ডোপ টেস্টে নিষিদ্ধ

মেসির শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সি

'কিছুদিন ধরেই ভালো খেলছি না', ব্রোঞ্জ হারিয়ে শারমিনের আক্ষেপ

উশুতে পদক নিশ্চিত করলেন জিন্নাত

জাপানের কাছে হেরে থামল বাংলাদেশের জয়ের ধারা

এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, রুমানার কণ্ঠে আক্ষেপ

মাঠের বাইরের ঘটনাকে দায় দিচ্ছেন কোচ ইমরান

পাকিস্তানের কাছে হেরে শূন্য হাতে বিদায় বাংলাদেশের

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে

কাবাডি ও ক্রিকেটে পদক জয়ের দিন আজ