হোম > খেলা

কারণ জানা নেই ইউনাইটেড কোচের

দুই লিগে দুই চিত্র

স্পোর্টস ডেস্ক

২০১২-১৩ মৌসুমের পর আর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি মানচেস্টার ইউনাইটডে। হাতে গোনা কয়েক মৌসুম বাদে গত এক যুগের মধ্যে বেশিরভাগ সময়ই ইংল্যান্ডের শীর্ষ লিগে ভুগতে হয়েছে তাদের। চলমান মৌসুমে তো নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পর করছে। অথচ বিপরীত চিত্র ইউরোপা লিগে। যদিও দুই লিগে নিজেদের দুই রকম অবস্থার কারণ জানা নেই ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমেরিমের।

লিগ টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। ৩৪ ম্যাচের তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ১০ জয়ের বিপরীতে হেরেছে ১৫ ম্যাচে। নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে এবার লিগ মৌসুম শেষ করতে যাচ্ছে রেড ডেভিলরা।

যদিও ইউরোপা লিগে রীতিমতো দুর্ভেদ্য ইউনাইটেড। অপরাজিত থাকা দলটি ফাইনালে এক পা দিয়ে রেখেছে। শেষ চারের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টারের প্রতিনিধিরা। সান মেমেসে অতিথিদের হয়ে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এছাড়া একবার স্কোরশিটে নাম লেখান কাসেমিরো।

বিলবাওকে হারানোর পর আমোরিম বলেন, ‘কেন এমন হচ্ছে তার কারণ আমি বলতে পারছি না। ইউরোপা লিগে আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। তবে লিগে আমাদের অবস্থা ভালো নয়। দলে কিছু চোট সমস্যা আছে। কখনও আবার ফুটবলারকে জন্য কাজটা কঠিন হয়ে যায়। গত কয়েক বছরে আমরা লিগে উন্নতি করেছি। শুধু ফল আসছে না। ভালো ফুটবল না খেলেও আমরা বেশকিছু ম্যাচ জিতেছি। অন্যদিকে ভালো খেলেও আমাদের হারতে হয়েছে। অনেক সময় ভাগ্যের সহায়তা দরকার হয়।’

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ উপভোগ করা যাবে টিভিতে

আজ শুরু হয়েছে জাতীয় স্নুকার

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম

তামিমের উদ্যোগে বাংলাদেশে হবে ‘কাউন্টি’ সংস্কৃতি