হোম > খেলা

১১১ রানে অলআউট ঢাকা

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজিও দাঁড় করাতে পারেনি তারা। ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়েছে ঢাকা।

টস হেরে আগে ব্যাট করেতে নামে ঢাকা। উইকেটে সেট হন দলটির ৩ ব্যাটার হাবিবুর রহমান সোহান, জেসন রয় ও তানজিদ হাসান তামিম। যদিও কেউই ইনিংস বড় করতে পারেননি। সোহান ১৪, জেসন ১৮ ও তামিম ২০ রান করে ফিরে যান।

হাল ধরতে পারেনি লিটন দাস, সাব্বির রহমানরা। এই দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৯ ও ২ রান। গোল্ডেন ডাক মারেন অধিনায়ক থিসারা পেরেরা। বিপিএলের মাঝপথে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রান করে ফিরে যান। ৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে সমান রান করেন আলাউদ্দিন বাবু। রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন নাহিদ রানা। আকিফ জাভেদ ও খুশদিল শাহ’র শিকার ২টি করে উইকেট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা