হোম > খেলা

ডাকেট ও ইংল্যান্ডের রেকর্ড গড়া ইনিংস

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রানের পুঁজি পেয়েছে ইংল্যান্ড। সেরা আট দলের টুর্নামেন্টে এটা দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের দখলে। ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৪৭ রান করেছিল ব্ল্যাক ক্যাপসরা।

মূলত বেন ডাকেটের রেকর্ডময় ইনিংসের কারণে দলীয় সর্বোচ্চ রানের চূড়ায় উঠতে পেরেছে ইংল্যান্ড। মার্নাস লাবুশানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৬৫ রান করেন এই ওপেনার। ১৪৩ বলে ১৭ চার ও ৩ ছয়ের মারে এই ইনিংস খেলেন ডাকেট। এটা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রেকর্ড গড়তে নাথান অ্যাশলেকে পেছনে ফেলেন ডাকেট। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।

ইংল্যান্ডের হয়ে ৭৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেন জো রুট। এছাড়া বাটলার ২৩ ও আর্চার করেন ২১ রান। অথচ ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ৪৩ রানে ফিল সল্ট ও জেমি স্মিথকে হারায় তারা। তৃতীয় উইকেটে রুটকে নিয়ে ১৫৮ রান যোগ করেন ডাকেট। মূলত এই জুটিতেই বড় সংগ্রহের ভীত পায় ইংলিশরা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা