হোম > খেলা

বাফুফে এলিট একাডেমির দায়িত্বে কোচ গোলাম রব্বানী

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিরেছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। এবার বাফুফের এলিট একাডেমির দায়িত্ব পেলেন এই কোচ। এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন। তিনি জানান, ‘এখানে অনেক কাজ করার সুযোগ আছে’।

গোলাম রব্বানী ছোটনের কোচিংয়ে ২০২২ সালে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। তিনি বলেন, ‘আগে যেভাবে কাজ করেছি, এখনো সেভাবেই কাজ করতে পারব। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়াতেই আমার লক্ষ্য থাকবে ‘।

২০২৩ সালের মে মাসে নারী ফুটবল দলের দায়িত্ব ছেড়ে দেন ছোটন। কেননা তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনী দলে কাজ করেন। এবার বাফুফেতে নতুন ভূমিকায় ফিরে স্বাধীনভাবে কাজ করতে পারবেন তিনি। ছোটন জানান, ‘বাফুফে সভাপতি (তাবিথ আউয়াল) ও সহ-সভাপতি (নাসের জাহেদি) আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা