হোম > খেলা

বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) যৌথ উদ্যোগে আজ মিরপুরে তরুণ ক্রীড়া সাংবাদিকদের জন্য একদিনের মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করা হয়। ‘পিচ টু প্রেস’ নামে আয়োজিত এই ওয়ার্কশপে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

এই ওয়ার্কশপে আইসিসির সাবেক কর্মকর্তা চান্দ্রিশ নারায়ণ দুটি ও বিসিবির আম্পায়ার্স ম্যানেজার অভি আব্দুল্লাহ আল নোমান একটি সেশন পরিচালনা করেন। ক্রিকেট জার্নালিজমের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, নর্ম ও এথিকস, ইন্টিগ্রিটি, মিডিয়া অ্যাক্রেডিটেশন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন চান্দ্রিশ। ক্রিকেট আইন, কোড অব কন্ডাক্ট ও বিপিএলে কিছু প্লেয়িং কন্ডিশন পরিবর্তন আনা প্রসঙ্গে আলোচনা করেন অভি আব্দুল্লাহ।

দিনব্যাপী ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় ক্রিকেট বোর্ডের পরিচালক, কর্মকর্তারা এবং বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবসহ অনেকেই উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে বিসিবি সভাপতি বলেছেন, ভবিষ্যতে ক্রীড়া সাংবাদিকদের জন্য বড় আকারে ক্রিকেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে বিসিবি সব সময় পাশে থাকবে।

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন