আজ জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় দল প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। মূলত বাংলাদেশ ও চীনÑএই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।
জানা যায়, এ ম্যাচের জন্য স্টেডিয়ামের গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে। অর্থাৎ বিনামূল্যে ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। ঢাকা চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিও সাওপেং জানান, দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ক্রীড়া ছাড়াও অন্য ক্ষেত্রে বছরব্যাপী নানা আয়োজন থাকবে।
অন্যদিকে, নেপাল থেকে খেলে দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। এবার তারা চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে। নারী দলের কোচ মাহবুবুর রহমান লিটু জানান, মেয়েরা ছুটি কাটিয়ে ফিরেছে। কয়েকদিন দল প্রস্তুতি নিয়েছি। চীনের নারী ফুটবল দলটিও ভালো। প্রত্যাশা করা হচ্ছে, ভালো একটি ম্যাচ হতে পারে।