হোম > খেলা

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

ইলেকট্রনিক স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা করেছে সরকার। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২ (২) ধারা মোতাবেক ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা করা হয়েছে।

ই-স্পোর্টস-বিষয়ক নীতিমালা প্রণয়নের জন্য চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইফুল আলম। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে কমিটিতে আছেন।

কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বর্তমানে ই-স্পোর্টস খুবই জনপ্রিয়। এবার এই খেলাও সরকারের স্বীকৃতি পেয়েছে।

মোহামেডানকে হারিয়ে শীর্ষ স্থানেই রইলো কিংস

ইউরোপের লিগে ১০ বাংলাদেশি হকি খেলোয়াড়

তুরস্কে দাবায় নর্ম হারালেন ফাহাদ

রোনালদোর মাইলফলকের রাতে জিতল আল নাসর

সংখ্যায় পিএসজি-বায়ার্ন ম্যাচের রেকর্ড

জ্যোতির রেকর্ড ছাপিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

প্রবাসীদের আয়োজনে ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা