হোম > খেলা

আন্দ্রে রাসেলের তিন কীর্তি

স্পোর্টস ডেস্ক

আইএল টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল। প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৫ হাজার রান, ৫০০ উইকেট ও ৫০০ ছক্কার মালিক বনে গেছেন ওয়েস্ট ইন্ডিজের এ তারকা অলরাউন্ডার। ৫৭৬তম ম্যাচে এসে এই কীর্তি গড়লেন।

শুক্রবার আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের জার্সিতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে নতুন এ বিশ্বরেকর্ড গড়েছেন রাসেল। টি-টোয়েন্টিতে ১২৬ জন ক্রিকেটার পাঁচ হাজার বা তার বেশি রানের মালিক। ছয়জন বোলার শিকার করেছেন ৫০০ বা তার বেশি উইকেট। ১০ জন ক্রিকেটার হাঁকিয়েছেন ৫০০টি বা তার বেশি ছক্কা।

তবে এই তিনটি মাইলফলকেই পা রেখেছেন শুধু রাসেল। সর্বশেষ টি-টোয়েন্টিতে ৫০০তম উইকেট পেয়েছেন রাসেল। ২০ ওভারের ক্রিকেটে রাসেলের রান এখন ৯ হাজার ৪৯৬। উইকেট ৫০০টি। ছক্কা ৭৭২টি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা