হোম > খেলা

এটা আমার জীবন-মরণের প্রশ্ন

ক্রিকেট ছেড়ে পুকোভস্কি

স্পোর্টস ডেস্ক

বারবার মাথায় আঘাত পাওয়ায় ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে পারলেন না উইল পুকোভস্কি। মাত্র ২৭ বছর বয়সেই ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। বিদায়ী বার্তায় জানালেন, জীবন মরণের প্রশ্ন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে অন্তত ১৫ বার মাথায় আঘাত পেয়েছেন পুকোভস্কি। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে সাত বছরেই ১০ বার মাথায় বলের আঘাত পান। তাই ক্যারিয়ার লম্বা করার স্বপ্ন ভুলে এখন সুস্থভাবে বেঁচে থাকাই তার একমাত্র লক্ষ্য।

২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পুকোভস্কির। সেটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র ম্যাচ। ২০২৪ সালের মার্চে শেষবারের মতো মাঠে নামেন। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার পেসার রাইলি মেরিডিথের বাউন্সার তার মাথায় লাগে। তাতেই গুরুতর আঘাত পান। এরপর আর মাঠেই ফিরেতে পারেননি।

এক সাক্ষাৎকারে পুকোভস্কি বলেন, ‘ক্রিকেটের জন্য সবকিছু করেছি। তবে বারবার মাথায় পাওয়ার পর বুঝতে পারলাম আমার পক্ষে এটা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমার এই সিদ্ধান্তে অনেককেই হতাশ হতে পারেন। কিন্তু এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমি আর ক্রিকেট খেলতে পারছি না। জীবনের বাকি অংশ বিছানায় কাটাতে হোক সেটা চাই না।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছিল আমার ভালোবাসা। আমার স্বপ্ন ছিল দেশের জার্সিতে খেলব, ম্যাচ জিতব এবং ইতিহাস গড়ব। কিন্তু বাস্তবতা আলাদা জিনিস। গত এক বছর ধরে আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম না। হেঁটে বের হতে কষ্ট হতো। প্রতিদিন মাথাব্যথা করতো, বমি ভাব হতো, ক্লান্ত লাগতো। এসব আর সহ্য করতে পারছিলাম না।’

বিশ্বকাপ থেকে বিদায়ে স্বপ্নভঙ্গ ৭ দলের

বিশ্বকাপেই শেষ হলো মেক্সিকো ফুটবলের ওচোয়া যুগ

তিনে তিন মেক্সিকোর, বিদায়ঘণ্টা বাজাল চেক প্রজাতন্ত্রের

'রেফারির সিদ্ধান্ত ভুল, ভিনি ফাউলই করেনি'

ডাচদের লক্ষ্য গ্রুপসেরার মুকুট

নির্ভার জার্মানির সামনে ইকুয়েডর

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার

নকআউট টিকিটের লড়াইয়ে মুখোমুখি জাপান-সুইডেন

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

কোরিয়াকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা