হোম > খেলা

সূর্যবংশীর ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে আইপিএলের মঞ্চে নিজেকে জানান দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। এরপর থেকেই আলোচনায় এই কিশোর। মাত্র ১৪ বছর বয়সেই একের পর এক রেকর্ডে নিজের নাম খোদাই করে নিচ্ছেন। এবার ছক্কার রেকর্ড গড়লেন ভারতীয় এই কিশোর। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের করে নিয়েছেন সূর্যবংশী।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বুধবার ৬টি ছক্কা হাঁকিয়ে সূর্যবংশী টপকে গেছেন স্বদেশি উন্মুখ চাঁদকে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২১ ওয়ানডে খেলে ৩৮ ছক্কা মেরেছিলেন উন্মুখ চাঁদ। মাত্র ১০ ম্যাচেই তাকে পেছনে ফেলেছেন সূর্যবংশী। ১০ ম্যাচে বাঁহাতি টপ অর্ডার ব্যাটারের নামের পাশে এখন ৪১টি ছক্কা।

এই তালিকায় বাংলাদেশেরও একজন আছেন। ৩৫ ছক্কা মেরে তালিকায় তিনে বাংলাদেশের জাওয়াদ আবরার। সেরা পাঁচে থাকা বাকি তিনজনের মধ্যে পাকিস্তানের শাহজাইব খানের ছক্কা ৩১টি। ভারতের যশস্বী জয়সওয়াল ও বাংলাদেশের তাওহিদ হৃদয় মেরেছেন ৩০টি করে ছক্কা।

সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নিজের নাম তুলতে এদিন মাত্র ৪টি ছক্কা দরকার ছিল সূর্যবংশীর। ইনিংস শুরু করতে নেমে ৬৮ বলে ৭০ রান করেন তিনি, ৫টি চারের সঙ্গে মারের ৬টি ছক্কা। সূর্যবংশীর সঙ্গে ১ ছক্কা ও ৭ চারে ৭৪ বলে ৭০ রান করেন বিহান মালহোত্রা। ২ ছক্কা ও ৫ চারে ৬৪ বলে ৭১ রানের ইনিংস খেলেন কুন্ডু। ৪৯.৪ ওভারে ৩০০ রান করে ভারত।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের