হোম > খেলা

চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশের ড্র

নারী এশিয়ান গেমস হকি বাছাই

স্পোর্টস রিপোর্টার

রোমাঞ্চকর ড্রয়ে ইন্দোনেশিয়ায় চলমান নারী এশিয়ান গেমস হকি বাছাই পর্বের মিশন শুরু করল বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে অর্পিতা পাল হ্যাটট্রিক করেছেন।

বাকি দুই গোল এসেছে আইরিন রিয়া ও কনা আক্তারের স্টিক থেকে। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ সিনিয়র নারী হকি দল।

জাকার্তায় ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশ ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়িয়ে চাইনিজ তাইপে ৫-৩ গোলে লিড নেয়। শেষ পর্যন্ত তৃতীয় কোয়ার্টারেই অসাধারণ নৈপুণ্য দেখায় বাংলাদেশের মেয়েরা।

টানা দুই গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা, এড়িয়ে যায় পরাজয়। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অর্পিতা পাল ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। আগামীকাল ইন্দোনেশিয়া সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের।

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি

ঐতিহাসিক ‘হাজারতম’ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন

সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

নকআউটে চোখ রেখে মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন

বিশ্বকাপের দ্রুততম গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

পাকিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশের মেয়েরা