হোম > খেলা

এভাবেও আউট হওয়া যায়!

স্পোর্টস ডেস্ক

শাই হোপ যেভাবে আউট হলেন তাতে এই ব্যাটার যে নিজের উইকেটটা উপহার দিয়ে এসেছেন সেটা বললে একটুও ভুল হবে না। তার আউট হওয়ার ধরন ক্রিকেট মহলে রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে।

ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) রোববার (৩১ আগস্ট) ভোরে মুখোমুখি হয় গায়না আমাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচটিতে গায়ানাকে ৬ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো। দলের হারের চেয়েও নিজের আউট নিয়ে বেশি মন খারাপ হওয়ার কথা হোপের।

ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৩ রান তোলে গায়ানা। ম্যাচের ১৫তম ওভারের কথা। টেরেন্স হাইন্ডসের করা সে ওভারের প্রথম বলটি ওয়াইড হয়। ওয়াইড বললে ভুলই হবে। এই পেসারের করা শর্ট স্লোয়ার ডেলিভারিটি ওয়াইড সীমানার অনেক বাইরে দিয়ে যায়।

ঠাঁই না দাঁড়িয়ে থেকে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টায় পা বাড়িয়ে ব্যাট চালান হোপ। যদিও ব্যাটে বলে সংযোগ করতে পারেননি তিনি। উল্টো নিয়ন্ত্রণ হারানোয় তার ব্যাট লাগে স্ট্যাম্পে। তাতেই হিট উইকেট হন হোপ। এ সময় ২৯ বলে ৩৯ রানে ব্যাট করছিলেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা