হোম > খেলা

তামিম ঝড়ে বরিশালের জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

এনসিএলে এই সিলেটে প্রত্যাবর্তনে জ্বলে ওঠে তামিম ইকবালের ব্যাট। বিপিএলের সিলেট পর্বের শুরুতে ফের জ্বলে উঠল তামিমের ব্যাট। ফরচুন বরিশালকে জেতানোর পথে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দেশসেরা এই ওপেনার। তার ব্যাটে ভর করে দূর্বার রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।

আগে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয়ের ৩৫ বলে ৩৯ রানের মন্থর ব্যাটিংয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৮ রান। এ ছাড়া জিসান আলম ২৭ বলে ৩৮, ইয়াসির আলী রাব্বি ২৩ বলে করেন ৩৭ রান। বরিশালের হয়ে শাহীন শাহ আফ্রিদি ২০ রানে নেন দুই উইকেট।

১৬৯ রানের জবাবে খেলতে নেমে ১৫ বল আগে জয় নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। দলটির ওপেনার তামিম ইকবালই মূলত জয়ের পথ সহজ করে দেয়। ৪৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার পথে ১১ চারের পাশাপাশি তিন ছক্কা হাঁকান এই বাঁহাতি।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ