হোম > খেলা

গেমসের প্রথম স্বর্ণ জাপানের

এম. এম. কায়সার, জাপান থেকে

শুরুতেই পদক জয়ে সাফল্যের হাসি স্বাগতিক জাপানের। ঘরের মাঠে এশিয়ান গেমসের পর্দা উঠতেই জাপান পেল কাঙ্ক্ষিত সাফল্য। পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে স্বর্ণ জিতে স্বাগতিকদের উৎসবের সূচনা করলেন তাকুমি হোজো।

গামাগোরি শহরের একই কোর্সে ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং এবং ৫ কিলোমিটার দৌড় শেষ করতে হোজোর সময় লেগেছে ৫২ মিনিট ৫৬ সেকেন্ড। চীনের ঝাং শিরুইকে ৯ সেকেন্ড পেছনে ফেলে স্বর্ণ জেতেন ৩০ বছর বয়সী এই জাপানি। কাজাখস্তানের আরলান ঝানাবাই আরও ৬ সেকেন্ড পরে এসে জিতেছেন ব্রোঞ্জ।

স্বর্ণ জয়ের সঙ্গে সঙ্গে হোজোর সামনে খুলে গেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের দরজাও। তবে তার কাছে এই সাফল্যে শুধু একটি পদক নয়, ঘরের গেমসে জাপানের প্রথম হাসি।

গলায় স্বর্ণপদক ঝুলিয়ে সাংবাদিকদের হোজো বলছিলেন, ‘প্রথম সোনা জাপান দলকে বড় আত্মবিশ্বাস দিয়েছে।’ গত বছর এই একই ভেন্যুতে এশিয়ান গেমসের টেস্ট ইভেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার বৃষ্টির শঙ্কা ছিল, ছিল চাপও। কিন্তু শুরুর আগে পর্যন্ত নিজেকে রেখেছিলেন সেরা ছন্দে।

দৌড়ের শেষ পর্বে হোজোর সঙ্গে প্রায় সমানে সমান ছিলেন ঝাং। শেষ হাসিটা অবশ্য হাসলেন স্বাগতিক তারকাই। ঝাংয়ের রুপা আর মাত্র ২০ বছর বয়সী ঝানাবাইয়ের ব্রোঞ্জে পূর্ণ হলো পদকের মঞ্চ।

তবে দিনের গল্প এখানেই শেষ নয়। মেয়েদের ব্যক্তিগত ট্রায়াথলনে সোনা জিতে চীনও দেখিয়েছে তাদের শক্তি। ৫৭ মিনিট ৩৭ সেকেন্ডে চ্যাম্পিয়ন হয়েছেন লিন শিনইউ। ২১ সেকেন্ড পিছিয়ে রুপা জিতেছেন হুয়াং আনছি। জাপানের মানামি হায়াশি ৫৮ মিনিট ৩৬ সেকেন্ডে পেয়েছেন ব্রোঞ্জ।

স্বর্ণ জয়ে গেমসে জাপানের সাফল্যের শুরু, সামনে এখন আরও বড় স্বপ্নের পালা।

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

ব্যাডমিন্টনের জার্সিতে ভুলের ছড়াছড়ি, বিভ্রাট; দায় ফেডারেশনের

লঙ্কানদের উড়িয়ে টি-টোয়েন্টির সিংহাসন পুনরুদ্ধার ইংল্যান্ডের

নাহিদাই কি বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

হকিতে চীনের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

গেমসের আলো ঝলমলে মিছিলে বাংলাদেশ

সংস্কৃতি, প্রযুক্তি, ঐতিহ্যের মেলবন্ধনে এশিয়ান গেমসের আনন্দময় উদ্বোধন

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ