হোম > খেলা

১৮ ক্যারেটের স্বর্ণের জার্সি গেইল-ব্রাভোদের

স্পোর্টস ডেস্ক

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ টুর্নামেন্টে ১৮ ক্যারেটের স্বর্ণের জার্সি পরে খেলবেন ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোরা। এই জার্সি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দামি জার্সি।

জার্সিতে থাকছে ১৮ ক্যারেটের সোনা। ৩০ গ্রাম, ২০ গ্রাম এবং ১০ গ্রামের সোনা খোদাই করা আছে জার্সিগুলোর মধ্যে। কিংবদন্তিদের সম্মান জানাতেই এই উদ্যোগ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের।

ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো তারকারা এই নতুন জার্সিতে খেলতে নামবেন, যা ডিজাইন করেছে দুবাই-ভিত্তিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লরেঞ্জ। ব্র্যান্ডটি এই বিশেষ জার্সি তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের মালিক চ্যানেল ২ গ্রুপ করপোরেশন।

শুক্রবার থেকে ইংল্যান্ডে শুরু এই প্রতিযোগিতায় আজ এবি ডিলিভিয়ার্সের দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচ খেলবে গেইলের ওয়েস্ট ইন্ডিজ।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন