হোম > খেলা

হামজাকে শুভকামনা জানালেন রিশাদ

স্পোর্টস রিপোর্টার

ব্রিটিশ হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবেÑ এটা ছিল স্বপ্নের মতো। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায়। ব্রিটিশ পাসপোর্টধারী হামজা এখন নিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। এরপরই নিশ্চিত হয় তার বাংলাদেশের জার্সিতে মাঠে নামার বিষয়টি। এবার অপেক্ষায় আছেন অভিষেকের। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে গতকাল বাংলাদেশে পা রাখেন হামজা। বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা হামজাকে শুভকামনা জানিয়েছেন ক্রিকেটার রিশাদ হোসেন। জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ফেসবুকে দেওয়া এক বার্তায় লেখেন, ‘বাংলাদেশে আপনাকে স্বাগতম। অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল দল।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন