হোম > খেলা

বড় জয়ে স্বরুপে ফেরার আভাস বসুন্ধরা কিংসের

প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

এবার লিগ ম্যাচেও জয়ে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আজ প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশ বিপক্ষে বড় জয় পেয়েছে তারা। বসুন্ধরা কিংস ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পুলিশ এফসিকে। এই জয়ে দুঃসময় কাটিয়ে স্বরুপে ফেরার আভাস দিল টানা পাঁচ বারের লিগ চ্যাম্পিয়নরা। আবারো কিংসের দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও মিগুয়েল ফেরেইরা ম্যাচজুড়ে নজর কেড়েছেন। জোড়া গোল করেন ফার্নান্দেজ। ফেরেইরাও গোল পেয়েছেন। এছাড়া মজিবুর রহমান জনি ও রাকিব হোসেন গোল করেন।

ময়মনসিংহের মাঠে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে কিংস। ১০ মিনিটে এগিয়ে যায় দলটি। বক্সের মধ্যে ফাহিমের ক্রস থেকে বল পান ফার্নান্দেজ। দারুণ প্লেসিং শটে গোল করেন এই বিদেশি মিডফিল্ডার। ১৩ মিনিটে আনন্দের উপলক্ষ্য এনে দেন জনি। লম্বা পাস থেকে বল নিজের নিয়ন্ত্রণে নেন এই মিডফিল্ডার। প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে গোল করেন। ৩৮ মিনিটে ফার্নান্দেজ জোড়া গোল পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫০ মিনিটে রাকিব এবং খেলা শেষ হওয়ার আগে গোল করেন ফেরেইরা। শেষ দিকে পুলিশের মোরেনো গুইতো লাল কার্ড দেখেন। বড় জয়ে পেলেও পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরেই আছে কিংস। তিনটি জয় ও একটি ড্রয়ে তাদের অর্জন ১১ পয়েন্ট।

এদিকে হোঁচট খেয়েছে আবাহনী লিমিটেড। ফর্টিস এফসির বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি হয়। এতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে আকাশি-হলুদ জার্সিধারীরা। ৪টি জয় ও একটি ম্যাচে ড্র করায় তাদের অর্জন ১৩ পয়েন্ট। অপর দিকে, এক পয়েন্ট অর্জন করে টেবিলে ছয় নম্বরে উঠেছে ফর্টিস। তাদের পয়েন্ট ৬। অন্যদিকে মুন্সীগঞ্জের মাঠে দিনের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন জয়ের ফিরেছে। তারা ৩-০ গোলে হারায় ফকিরেরপুলকে।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে