দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে আজ (৩০ ডিসেম্বর) পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটি শুরুর আগেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল মাঠে গড়াবে যথারীতি দুটি ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ চিটাগং কিংস। অপর ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। মূলত থার্টি ফার্স্ট নাইট ইস্যুতে ম্যাচ দুটির সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, ৩১ ডিসেম্বর অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেজন্য ৩১ ডিসেম্বরের ম্যাচ দুটি দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।
পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, ওইদিনের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১২টায়। অন্যদিকে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।