হোম > খেলা

সেঞ্চুরিয়ন টেস্ট: কে হাসবে শেষ হাসি?

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। ছোট টার্গেট দিয়েও ম্যাচ জমিয়ে তুলেছেন সফরকারীদের দলের পেসাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে চতুর্থ দিনের রোমাঞ্চের অপেক্ষায় আছে দুই দলের মধ্যকার প্রথম সাদা পোশাকের ম্যাচটি।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে করতে হবে আরও ১২১ রান। অন্যদিকে পাকিস্তানের দরকার ৭ উইকেট। বর্তমান অবস্থা থেকে ম্যাচে কোন দল শেষ হাসি হাসে সেটা এখন বলা কঠিন।

এইডেন মার্করাম ২২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। তার সঙ্গী টেম্বা বাভুমা। রানের খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৩ উইকেটের মধ্যে ২টি নেন মোহাম্মদ আব্বাস। বাকিটা নেন খুররম শাহজাদ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ২১১/১০

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩০১

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ২৩৭/১০

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ২৭/৩ (চলমান)

দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরও ১২১ রান।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা