হোম > খেলা

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ

শেষ ওয়ানডেতে হার

স্পোর্টস রিপোর্টার

সরাসরি আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণের সিরিজের শেষ ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। সেটা করে দেখাতে পারেনি। আট উইকেটে হেরেছে তারা। ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাছাই পর্ব অতিক্রম করে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে লাল-সবুজের দলকে।

সেন্ট কিটসে আগে ব্যাট করে ১১৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে ২৭.৩ ওভারে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে নিগার সুলতানা জ্যোতির দল। নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের সব ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপে আয়োজক ভারত ছাড়াও সরাসরি অংশ নেবে টেবিলের শীর্ষ পাঁচ দল। বাকি দুই দল আসবে বাছাই পর্বের বাধা পেরিয়ে। দুটি জায়গায় জন্য লড়াই করবে ছয় দল। বাংলাদেশ ছাড়াও বাছাই পর্বের বাকি পাঁচ দল হলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট শুরু আজ

ডারউইন গল্পের পুনরাবৃত্তির পালা ম্যাকাইতে

বরখাস্ত ফিফা কর্মকর্তা

গল টেস্টে হারের শঙ্কায় শ্রীলঙ্কা

১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন

ম্যাকেইতে পৌঁছেছে হাসিখুশি বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে বাদ অজি ওপেনার ওয়েদারাল্ড, ফিরলেন রেনস

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট ‘সোল্ড আউট’