হোম > খেলা

সংখ্যায় সংখ্যায় এশিয়ান গেমস

স্পোর্টস রিপোর্টার

জাপানের নাগোয়ায় আজ শুরু হচ্ছে এশিয়ান গেমস। গ্রীষ্মকালীন অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্রীড়া আসর হিসেবে বিবেচনা করা হয় এই প্রতিযোগিতাকে। ১৯৫১ সালে ভারতের নয়াদিল্লিতে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস। সর্বশেষ আসর বসেছিল ২০২৩ সালে চীনের হাংঝৌতে। এবার তৃতীয়বারের মতো এই আসরের আয়োজক হয়েছে জাপান। আজ শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। সংখ্যার হিসাবে দেখে নেওয়া যাক নাগোয়া আসরের উল্লেখযোগ্য কিছু তথ্য।

একটি ইতালিয়ান প্রমোদতরী ‘কোস্টা সেরেনা’ এবার ভাসমান অ্যাথলেটস ভিলেজ হিসেবে ব্যবহৃত হবে। এতে সর্বোচ্চ ৫,০০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তার থাকার ব্যবস্থা থাকবে। এছাড়া বিভিন্ন হোটেল এবং রূপান্তরিত কনটেইনারেও ক্রীড়াবিদদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা এবার আনুষ্ঠানিক কোনো অ্যাথলেটস ভিলেজ রাখছেন না। টোকিও অলিম্পিকে বিপুল অর্থ ব্যয়ের কারণেই এবার খরচ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টোকিও এবং ওসাকার পর জাপানের তৃতীয় বৃহত্তম মহানগর এলাকা নাগোয়া। মধ্য জাপানে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই শিল্পনগরীর মহানগর এলাকায় প্রায় ৯৫ লাখ মানুষের বসবাস।

৪৩

এবারের এশিয়ান গেমসে মোট ৪৩টি ইভেন্টে লড়াই হবে। এর মধ্যে রয়েছে পরিচিত অলিম্পিক ইভেন্টের পাশাপাশি এমন কিছু খেলা, যেগুলো মূলত এশিয়ান গেমসেই দেখা যায়। নতুন সংযোজন হিসেবে আছে টেকবল, প্যাডেল ও মিশ্র মার্শাল আর্টস।

৪৫

এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ৪৫টি দেশ ও অঞ্চল। উত্তর কোরিয়া প্রায় ১০০ জন ক্রীড়াবিদ পাঠাচ্ছে। তিন বছর আগে চীনে অনুষ্ঠিত আসরে দেশটি প্রায় ২০০ ক্রীড়াবিদ পাঠিয়েছিল। টোকিও অলিম্পিকেও অংশ নেয়নি উত্তর কোরিয়া।

২০১

২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে সবচেয়ে বেশি ২০১টি সোনা জিতেছিল চীন। এরপর জাপান ৫২টি এবং দক্ষিণ কোরিয়া ৪২টি সোনা জেতে। পরের অবস্থানে ছিল ভারত ২৮টি, উজবেকিস্তান ২২টি এবং তাইওয়ান ১৯টি সোনা নিয়ে।

৯০০

আয়োজক জাপানই সবচেয়ে বেশি ক্রীড়াবিদ পাঠাচ্ছে, প্রায় ৯০০ জন। ১৪০ কোটি মানুষের দেশ চীন পাঠাচ্ছে ৮১৫ জন ক্রীড়াবিদ। অন্যদিকে মাত্র ৭৫ লাখ জনসংখ্যার হংকং পাঠাচ্ছে প্রায় ৫৮০ জন। এত ছোট একটি অঞ্চলের জন্য সংখ্যাটি বেশ উল্লেখযোগ্য।

১১০০০

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রায় ১০ হাজার ৭০০ ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। এবার এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ। তিন বছর আগে চীনের হাংঝৌ এশিয়ান গেমসে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। নাগোয়া আসরও সেই সংখ্যার কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

ইনফান্তিনোর ওপর ২১১ কোটি ডলারের চাপ উয়েফা-কনকাকাফের

সংকট-শঙ্কা পেরিয়ে স্বপ্ন-সম্ভাবনার আসর

ছোট পর্দায় ইংল্যান্ড-শ্রীলঙ্কার টি-টোয়েন্টির সঙ্গে থাকছে বার্সেলোনার ম্যাচ

এশিয়ান গেমসের উদ্বোধনীতে যা যা থাকছে

জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ অজিদের

আইসিসির দ্বারস্থ হলেন রিজওয়ান

দক্ষিণ কোরিয়ার ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত

হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

বড় জয়ে শুরু ফর্টিসের, আবাহনীর ড্র

শোচনীয় পরাজয় মিরাজদের, তবুও সুযোগ থাকছে ফাইনালে ওঠার