হোম > খেলা

এশিয়া কাপের জন্য যুব হকির দল

স্পোর্টস রিপোর্টার

আগামী সেপ্টেম্বরে চীনে বসবে অনূর্ধ্ব-২০ পুরুষ জুনিয়র এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলে পজিশন জায়গা পেয়েছেন দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা। তিন গোলরক্ষক, আট ডিফেন্ডার, ছয় মিডফিল্ডার ও সাত ফরোয়ার্ডকে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বোনেটের অধীনে দলটি এশিয়া কাপে খেলবে। অনূর্ধ্ব-২১ জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে বাংলাদেশের কাছে টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ যুব হকি দল

গোলরক্ষক : মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম ও মো. মেহেদী হাসান জিন্নাত; ডিফেন্ডার : মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম ও মো. তৈয়ব আলী; মিডফিল্ডার : মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন সোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক ও মো. বিশাল আহমেদ; ফরোয়ার্ড : মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত ও মো. তাওসান হোসেন।

কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশের বড় হার

সবুর অসুস্থ, ছিটকে পড়লেন শাহাদাতও

শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু ইংল্যান্ডের

কোচ-ক্যাপ্টেন ‘সাইজ’, দলও ‘কাইত’Ñইমরানের ব্যাখ্যা

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে প্রীতি ফুটবল ম্যাচ

উশুতে বাংলাদেশের নতুন ইতিহাস, পদক নিশ্চিত

মারশাঁকে অলিম্পিকের চ্যালেঞ্জ ছুড়লেন ১৭ বছরের কোজিমা

‘পুরুষের ছন্দবেশ’ থেকে ফারিবার রুপালি হাসি

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

প্রথমবার বিদেশি লিগে ডাক পেলেন রুবেল, খেলবেন সাকিবের দলে