হোম > খেলা

শানাকার শূন্যের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

দাসুন শানাকা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্যের বিশ্বরেকর্ড গড়েছেন দাসুন শানাকা। পাকিস্তানের বিপক্ষে ক্রিজে এসেই শানাকা ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের হাতে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ১৪ বার শূন্য রানে আউট হলেন শানাকা।

শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক সর্বোচ্চ ডাক মারার রেকর্ডটি গড়েন ১১৩তম ম্যাচে। এতদিন ১৩টি ডাক নিয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড ভাগাভাগি করছিলেন ছয়জন। শানাকা সবাইকে ছাড়িয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করে নিয়েছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার ডাক নিয়ে টি-টোয়েন্টিতে আউট হয়েছেন- রুয়ান্ডার কেভিন ইরাকোজি, জেপি বিমেনিমানা ও মার্টিন আকায়েজু, বাংলাদেশের সৌম্য সরকার ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।


রোহিত শর্মাসহ তিন ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ বার করে শূন্য রানে আউট হয়েছেন। পাঁচজন করে ক্রিকেটার ১১ ও ১০ বার ডাক পেয়েছেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা