হোম > খেলা

কোরিয়ার কাছে হেরেও মূল পর্বে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ। হেরে যায় ৬-১ গোলে। এরপরও অন্য ম্যাচের ফল পক্ষে আসায় মূল পর্বের টিকিট পাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। যদিও সেটা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বাছাইপর্বের ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলবে। তাদের সঙ্গে সেরা ৩ রানার্সআপও মূল পর্বে খেলার সুযোগ পাবে। অন্যান্য গ্রুপের হিসেব বলছে- সেরা ৩ রানার্সআপে থাকবে বাংলাদেশের নাম।

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রানার্সআপ দলগুলোর মধ্যে তিনে অবস্থান করে বাংলাদেশ। তাতে সমীকরণ নির্ভর করে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া-চায়নিজ তাইপে ও ‘ই’ গ্রুপে চীন-লেবানন ম্যাচের ওপর। লেবানন চীনের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায় চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের।

শেষ ম্যাচ হারলেও বাছাইপর্বের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে আফঈদা খন্দকাররা জেতে ৮-০ গোলের বিশাল ব্যবধানে।

টানা দুই ম্যাচ জেতায় কোরিয়ার সঙ্গে হার এড়ালেই মূল পর্বের টিকিট হাতে পেতো বাংলাদেশ। কিন্তু হেরে যাওয়ায় অপেক্ষা বাড়ে দলটির।

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’