হোম > খেলা

হ্যাটট্রিক বর্ষসেরা আর্জেন্টিনা, পেছনে ফেলল যাদের

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

টানা তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। আরও একবার এআইপিএসের বর্ষসেরা দল হওয়ার পথে স্পেন ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে লা আলবিসেলেস্তেরা।

২০২৪ সালটা দারুণ গেছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসির দল। সদ্য শেষ হওয়া বছরটাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও দারুণ সময় পার করেছে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকান অঞ্চলের শীর্ষে থেকে বছর শেষ করেছে তারা।

এআইপিএসের বর্ষসেরা হওয়ার পথে ৫৭৯ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। ২ নম্বরে থাকা স্পেন পেয়েছে ৫৫৩ পয়েন্ট। ২০২৪ সালে ইউরো জিতেছে স্প্যানিশরা। গত বছর চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। এআইপিএসের তৃতীয় সেরা দল হওয়ার পথে ৫৩২ পয়েন্ট পেয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা