হোম > খেলা

আবাহনী-মোহামেডানের সহজ জয়

ডিপিএল

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সহজ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩৩ রানে হারিয়েছে আবাহনী। অন্যদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহমেডানের জয় ৭৪ রানে।

বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনীর সংগ্রহ ছিল ২৯০ রান। জবাবে ১৫৭ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। দলের জয়ের দিনে অলরাউন্ড পারফর্ম করেন দুর্দান্ত ফর্মে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে ৩৭ রানের ইনিংস খেলার পর বল হাতে তার শিকার তিন উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার।

মোহামেডানের জয়ে বৃথা গেছে অমিত হাসানের সেঞ্চুরি। বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ২৮৭ রান জড়ো করে মতিঝিল পাড়ার ক্লাবটি। লক্ষ্য তাড়া করতে নেমে ২১৩ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। দলটির হয়ে ১০৫ রান করেন অমিত। এর আগে মুশফিকুর রহিম ও মাহিদুল ইসলামের ফিফটিতে এই পুঁজি পায় মোহামেডান। ৭৫ রান এনে দেন মুশফিক। মাহিদুলের অবদান ৬৪ রান।

পিএসএলে নাহিদের সতীর্থ শরিফুল

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা

বিসিবি নির্বাচন নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনে পার্থক্য করা খুব কঠিন’

প্রোটিয়াদের ধসিয়ে সমতায় কিউইরা

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত