হোম > খেলা

ভারতকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডে চলমান নারী ফুটসাল সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার সাবিনা খাতুনরা ৬-৩ গোলে হারাল শ্রীলঙ্কাকে। এই জয়ে ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ নারী দল। চার ম্যাচ খেলে তাদের অর্জন সর্বোচ্চ ১০ পয়েন্ট। তাদের সমান ম্যাচ খেলে ভারতের অর্জন ৯ পয়েন্ট।

শ্রীলঙ্কাকে হারানোর আগে নেপালের বিপক্ষে ৩-০ ও ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। আজ বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে।

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে বড় জয় এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানি। একটি করে গোল করেন মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন। তবে মাঠের লড়াইয়ে লঙ্কানদের শুরুটা ছিল দারুণ। প্রথমে দুই গোল করে এগিয়ে যায় তারা।

বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে ম্যাচে ২-২ সমতায় ফেরে বাংলাদেশ। এই দুই গোলের জোগানদাতা ছিলেন কৃষ্ণা রানি। পরে কৃষ্ণা নিজেও জোড়া গোল উপহার দেন। সাবিনার কর্নার থেকে সুমাইয়ার জোরালো শটে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ। এরপর ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরো তিন গোল আদায় করে তারা। খেলার শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে একটি গোল করে হারের ব্যবধান কমায় শ্রীলঙ্কা।

মূলত সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার কাছে হেরেছে শ্রীলঙ্কার মেয়েরা। থাইল্যান্ডে সাফ নারী ও পুরুষ ফুটসালে সাতটি দল খেলছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’