হোম > খেলা

ফুটবল ক্যাম্পে যোগ দিলেন ২৭ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার

এএফসি এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। এ দিন রাজধানীর পাঁচ তারকা একটি ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে ২৭ যোগ দিয়েছেন। সন্ধ্যা ৭টায় জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেন যোগ দেওয়া ফুটবলাররা। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে হামজা দেওয়ান চৌধুরী ইংল্যান্ডে আছেন। ১৮ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে তার। আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ইতালি থেকে সরাসরি সৌদি আরবে ক্যাম্পে যোগ দেবেন।

ক্যাম্পে যোগ দেওয়া ফুটবলারদের মাঠের অনুশীলন শুরু হবে শনিবার। বিকেল চারটা থেকে বসুন্ধরা স্পোর্টস কমপেক্লক্সের ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ডে দল নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করবেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। শিলংয়ে হবে ম্যাচটি। এ ম্যাচের জন্য দেশে পাঁচ দিনের ক্যাম্পে ঝালিয়ে নেওয়ার পর সৌদি আরবে উড়ে যাবেন ফুটবলার। সেখানে ক্যাম্প গড়ে ভারত ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার