হোম > খেলা

বছরের প্রথম হ্যাটট্রিক করতে যাদের ফেরালেন থিকশানা

স্পোর্টস ডেস্ক

মাহেশ থিকশানার হাত ধরে বছরের প্রথম হ্যাটট্রিক দেখল সবাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিকের দেখা পান এই শ্রীলঙ্কান স্পিনার।

হ্যাটট্রিক করতে মিচেল সান্টনার, নাথান স্মিথ ও ম্যাট হেনরির উইকেট তুলে নেন থিকশানা। ২ ওভারে হ্যাটট্রিক করেন তিনি। ৩৫তম ওভারের পঞ্চম বলে সান্টনারকে ফিরিয়ে এর শুরুটা করেন।

সে ওভারের শেষ বলে স্মিথকে আউট করেন থিকশানা। ৩৭তম ওভারের প্রথম বলেই তুলে নেন হেনরিকে। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে এই সংস্করণে টানা ৩ বলে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন থিকশানা।

থিকশানার হ্যাটট্রিকের দিনটা শ্রীলঙ্কার বাকি বোলারদের জন্য ভালো যায়নি। হ্যামিল্টনের সেডন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে পুন:নির্ধারিত ৩৭ ওভারে ২৫৫ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা