হোম > খেলা

নিয়ম ভাঙার কারণ জানালেন জাদেজা

স্পোর্টস ডেস্ক

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারত থেমেছে ৫৮৭ রানে। অথচ দলীয় ২১১ রানেই ৫ উইকেট হারিয়েছিল তারা। ষষ্ঠ উইকেটে শুবমান গিলের সঙ্গে ২০৩ রান যোগ করেন রবীন্দ্র জাদেজা। মূলত এই জুটিতে ভর করেই বড় সংগ্রহ পেয়েছে ভারত। গিলের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ জুটি গড়ার আগে দলীয় নিয়ম ভেঙেছেন জাদেজা। জানিয়েছেন দলের ভালোর জন্যই এই কাজ করেছেন তারকা অলরাউন্ডার। তাই শাস্তি পেতে হচ্ছে না তাকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পর বেশকিছু নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কোনো ক্রিকেটার অনুশীলনে বা মাঠে একা যেতে পারবে না। টিম বাসে করে ভ্রমণ করতে হবে ক্রিকেটারদের। কিন্তু এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে এই নিয়মটি ভঙ্গ করেছেন জাদেজা।

এদিন অনুশীলনের জন্য দলের আগেই মাঠে চলে যান। মাঠে গিয়ে নেটে নিজেকে ঝালিয়ে নেন প্রথম দিন শেষে ৪১ রানে অপরাজিত থাকা জাদেজা। জাদেজার এমন উদ্যোগ কাজে লেগেছে বেশ। জশ টাংয়ের বলে আউট হওয়ার আগে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে জাদেজা বলেন, ‘আমি ভাবছিলাম মাঠে আগে গিয়ে একটু ব্যাটিং করা উচিত। আমার মনে হচ্ছিল দ্বিতীয় নতুন বল পার করে দিতে পারলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। সৌভাগ্যবশতভাবে আমি দুপুরের খাবার পর্যন্ত ব্যাট করতে পেরেছি। এরপর গিল ওয়াশিংটন আরও একটা জুটি গড়েছিল।’

জাদেজা আরও বলেন, ‘ইংল্যান্ডের বিষয়টি হলো, যত লম্বা সময় ব্যাটিং করা যায় ততোই ভালো। কারণ আপনি এখনে কখনই সেট না। বল সব সময়ই সুইং করে। বল যেকোনো সময় সুই করে ব্যাটে কানায় লাগতে পারে বা বোল্ড করতে পারে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা