হোম > খেলা

অভূতপূর্ব ভালোবাসা এবং চোখের জলে লিভারপুল ছাড়লেন আর্নল্ড

স্পোর্টস ডেস্ক

মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন, কিছুদিন আগেই এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন টেন্ট আলেক্সন্ডার আর্নল্ড। সে ঘোষণার পর অ্যানফিল্ডে গত ১১ মে আর্সেনালের বিপক্ষে ম্যাচে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে ইংলিশ তারকাকে। তাই লিভারপুলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে বেশ অস্বস্তিতেই ছিলেন। যদিও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটিতে তেমন কিছুর পুনরাবৃত্তি হয়নি তার সঙ্গে। উল্টো দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। যে ভালোবাসা আগে কখনও পাননি। একই সঙ্গে বিদায়ী ম্যাচে আবেগে চোখ ভিজেছে আর্নল্ডের।

১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন আর্নল্ড। মাঠে নামার সময় তাকে অভিবাদন জানান সমর্থকরা। যতক্ষণ মাঠে ছিলেন, তার পুরোটা সময়ই এই রাইট ব্যাককে মাতিয়ে রেখেছিলেন ভক্তরা।

ম্যাচ শেষে আর্নল্ড বলেন, ‘লিভারপুলের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছি। কিন্তু এই দিনটার মতো অতীতে কখনও এতো ভালোবাসা পায়নি। আমি এই ক্লাবের হয়ে কতটা পরিশ্রম করেছি একদিন ভক্তরা সেটা অনুভব করবে। প্রতিটা সেকেন্ড দলের কথা ভেবেছি।’

আর্নল্ড আরও বলেন, ‘ছয় বছর বয়স থেকে লিভারপুলে আছি। এখানে ২০ বছর কাটিয়েছি। এখানে প্রতিটা মুহূর্ত আমার জন্য উপভোগ্য ছিল। প্রতিটা মুহূর্ত মনে রাখব। বিশেষ করে আজকের দিনটা আমি ভুলতে পারব না। এটা আমার জীবনের সেরা দিন।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা