হোম > খেলা

হার এড়াতে পারবে ইংল্যান্ড?

স্পোর্টস ডেস্ক

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের জয়ের পথটা আগেই বন্ধ হয়েছে। তাই সাদা পোশাকের ম্যাচটিতে ইংলিশদের বড় পাওয়া হবে ড্র। এমন কিছু করার জন্য এখন বড় চ্যালেঞ্জ উৎরাতে হবে বেন স্টোকস অ্যান্ড কোংকে।

এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে ৬০৮ রানের হিমালয়তূল্য লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাব দিতে নেমে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওলি পোপ ২৪ রানে অপরাজিত ছিলেন। শেষদিনে বৃষ্টির কারণে পৌনে দুই ঘণ্টা খেলা হয়নি। শেষ ৮০ ওভারে তাই প্রায় ৬.৭ রানরেটে ৫৩৬ রান করতে হতো ইংল্যান্ডকে।

এমন সমীকরণে দলীয় ৮৩ রানের মধ্যে পোপের পর হ্যারি ব্রুককেও হারায় ইংল্যান্ড। আগের দিনের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি পোপ। ব্রুক আউট হন ২৩ রানে।

পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন স্টোকস ও জেমি স্মিথ। হার এড়াতে চাইলে তাই লম্বা সময় ব্যাটিং করে যেতে হবে এই দুজনকে। এই রিপোর্ট লেখার সময় ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে ইংল্যান্ড। স্টোকস ১৮ ও স্মিথ ২২ রানে ব্যাট করছেন।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন