হোম > খেলা

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রীড়াঙ্গন হারাল উজ্জ্বল এক ব্যক্তিত্বকে। দেশের প্রথম হকি অধিনায়ক এবং ফুটবল-হকির সফল তারকা আব্দুস সাদেক আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ সকালে রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হসপিটালে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সকাল সাড়ে ১০টায় বনানী ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাধীনতার পর বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে আব্দুস সাদেক ছিলেন এক অনন্য নাম। দেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। শুধু হকিতেই নয়, ফুটবল মাঠেও ছিল তার সমান বিচরণ। ১৯৭২ সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক হওয়ার গৌরবও তার দখলে।

সত্তর ও আশির দশকে ফুটবল ও হকি—দুই খেলাতেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন সাদেক। ১৯৭৮ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের নেতৃত্বও ছিল তার কাঁধে। দেশের ক্রীড়াঙ্গনে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

খেলোয়াড়ি জীবনের সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। মাঠের গণ্ডি পেরিয়ে পরবর্তী সময়ে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

আব্দুস সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুস সাদেকের বিদায়ে দেশের ক্রীড়াঙ্গন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব ও প্রকৃত কিংবদন্তিকে হারাল। ফুটবল ও হকি—উভয় ক্ষেত্রেই তার অবদান বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৪ বলের ফিফটিতে নিজের রেকর্ড ভেঙে ম্যাকগার্কের নতুন কীর্তি

মেসিবিহীন নতুন অধ্যায়ে উরুগুয়ে-কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

অতীত ভুলে সামনে তাকাতে চান লিটন, আলিসকে নিয়ে বড় ইঙ্গিত

মরুর বুকে এবার ভিন্ন পরীক্ষা বাংলাদেশের

ছোট পর্দায় থাকছে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে

ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’

মেসির নামে নতুন ফুল!

অস্ট্রেলিয়ায় গেলেন নাহিদ

আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শুরু কাল, মাঠে নামছে বাংলাদেশ

স্পেনে সম্মাননা পাচ্ছেন মেসি, ইন্টার মিয়ামির ম্যাচে অনিশ্চয়তা