হোম > খেলা

নারী ফুটবল দলের ৬ মাসের সূচি চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আগামী ৬ মাসের সূচি চূড়ান্ত হয়েছে। ২৯ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ।

১১ থেকে ২১ জুলাই বাংলাদেশে হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশের মেয়েরা।

২ থেকে ১০ আগস্ট এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম রাউন্ডের খেলা রয়েছে। এই বাছাই পর্ব হবে লাওসে। ৯ থেকে ১৭ অক্টোবর রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলা।

তবে এখনো ভেন্যু নির্ধারণ হয়নি। ২০ থেকে ২৮ অক্টোবর ফিফা উইন্ডোতে দুটি হোম কিংবা অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ সিনিয়র নারী দল। এরপর ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন