হোম > খেলা

যেখানে সবাইকে ছাড়িয়ে তাইজুল

স্পোর্টস রিপোর্টার

তাইজুল ইসলাম অনেকদিন ধরেই বাংলাদেশের স্পিন আক্রমণের মূল ভরসা। হাঁটি হাঁটি পা পা করে এবার পৌঁছে গেলেন নতুন এক মাইলফলকে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে নাম লেখালেন টেস্টে ২৫০ উইকেট শিকারির ক্লাবে। একই সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্ট খেলে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তাইজুল। তার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।

২৫০ উইকেটের ঘরে পৌঁছতে তাইজুলকে খেলতে হয়েছে ৫৭ টেস্ট। হেরাথেরও লেগেছিল ৫৭ টেস্ট। এমনকি ইনিংসের দিক থেকেও দুজন এখন পাশাপাশি। ২৫০ উইকেট পর্যন্ত যেতে ১০২ ইনিংস লেগেছিল হেরাথের। তাইজুলেরও লাগল ঠিক ১০২ ইনিংস। তালিকায় সেরা পাঁচের পরের তিন স্থানে আছেন ভারতের বিষেন সিং বেদি (৬০ টেস্ট), রবীন্দ্র জাদেজা (৬২ টেস্ট) এবং ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড (৬৯ টেস্ট)।

বাঁহাতি স্পিনে সর্বনিম্ন টেস্টে ২৫০ উইকেট

তাইজুল ইসলাম (বাংলাদেশ) - ৫৭ টেস্ট

রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) - ৫৭ টেস্ট

বিষেন সিং বেদি (ভারত) - ৬০ টেস্ট

রবীন্দ্র জাদেজা (ভারত) - ৬২ টেস্ট

ডেরেক আন্ডারউড (ইংল্যান্ড) - ৬৯ টেস্ট

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ