হোম > খেলা

ভলিবলে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে হওয়া ফাইনালে সেনাবাহিনী ৩-১ সেটে বিমান বাহিনীকে হারিয়ে শিরোপা জিতেছে। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সমান ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছে পানি উন্নয়ন বোর্ড (পিডিবি)।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও অপোজিট অ্যাটাকার সেনাবাহিনীর সিফাত হোসেন, সেরা আউট সাইড অ্যাটাকার পিডিবির মাজহারুল ইসলাম, সেরা সেটার সেনাবাহিনীর আশিকুজ্জামান, মিডেল ব্লকার বিমান বাহিনীর পারভেজ মোশাররফ এবং সেরা লিবারু নির্বাচিত হন সেনাবাহিনীর আবদুল হাকিম।

খেলা শেষে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান, ফেডারেশনের সহসভাপতি মাছুদুল আলম এবং অর্গানাইজিং কমিটির সম্পাদক সোহেল রানা লিংকন উপস্থিত ছিলেন।

‘সবাইকে মনে করিয়ে দিলাম আমি কী করতে পারি’

উজবেকিস্তানের রূপকথা থামিয়ে দিল কলম্বিয়া

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

সব তর্ক শেষ, মেসি দ্য বেস্ট!

নকআউটের পথ সহজের লড়াইয়ে সুইজারল্যান্ড-বসনিয়া

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

আর্জেন্টিনা জানাল তারা আসছে!

শেষ মুহূর্তের গোলে পানামাকে কাঁদিয়ে ঘানার উল্লাস

‘মেসি-জাদুতে’ মোহগ্রস্ত ফুটবল

টিভিতে ফুটবল বিশ্বকাপ ম্যাচের সঙ্গে রয়েছে টেস্ট ম্যাচের রোমাঞ্চ