হোম > খেলা

বিসিবি নির্বাচনে ভোটার ১৯১ জন

স্পোর্টস রিপোর্টার

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ছিল ১৭১ জনের নাম। চূড়ান্ত ভোটার তালিকায় সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১৯১ জন। খসড়া ভোটার তালিকায় দুর্নীতির দায়ে অভিযুক্ত ১৫ ক্লাবের কাউন্সিলরের নাম ছিল না। সঙ্গে ছয় জেলার কোনো কাউন্সিলর ছিলেন না। খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি শুনানি শেষে ১৫ ক্লাবকে চূড়ান্ত ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পাঁচ জেলার কাউন্সিলরের নামও যুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়।

তৃতীয় বিভাগ বাছাই লিগে দুর্নীতির দায়ে অভিযুক্ত ১৫ ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন- ইফতেখার রহমান মিঠু, মিজানুর রহমান, লোকমান হোসেন ভূঁইয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেট সংগঠকরা। চূড়ান্ত ভোটার তালিকায় নরসিংদী ছাড়া বাদ থাকা বাকি পাঁচ জেলা থেকে কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত ১৫ ক্লাব থেকে কাউন্সিলর হলেন যারা-

এক্সিউম ক্রিকেটার্স- ইসরাফিল খসরু।

ঢাকা ক্রিকেট একাডেমি- সৈয়দ মোহাম্মদ মোস্তাকিম রেজা।

মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব- মীর ইকবাল ফয়সাল।

নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি- মো. আনোয়ার হোসেন।

পূর্বাচল স্পোর্টিং ক্লাব- সাকিফ আহমেদ সালাম।

গুলশান ক্রিকেট ক্লাব- মো. মিজানুর রহমান।

ওল্ড ঢাকা ক্রিকেটার্স- ইব্রাহিম খলিল।

ভাইকিংস ক্রিকেট একাডেমি- ইফতেখার রহমান মিঠু।

বনানী ক্রিকেট ক্লাব- মিজানুর রহমান।

নাখালপাড়া ক্রিকেটার্স- লোকমান হোসেন ভূঁইয়া।

মহাখালি ক্রিকেট একাডেমি- রায়ান মইন।

ধানমন্ডি ক্রিকেট ক্লাব- আকরাম হোসেন।

প্যাসিফিক ক্রিকেট ক্লাব- তৌহিদুল হক তৌহিদ।

স্যাফায়ার ক্রিকেট ক্লাব- মোয়াজ্জেম হোসেন।

আলফা ক্রিকেট ক্লাব- এমএ রিয়াজ।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের