হোম > খেলা

মোস্তাফিজের অনাপত্তিপত্র বাতিল করল বিসিবি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত যাবে কি না-এই প্রশ্নের সূত্রপাত মূলত মোস্তাফিজুর রহমানের কল্যাণে। নিরাপত্তা ইস্যুতে কলকাতা নাইট রাইডার্সকে দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যদিও এর আগে তাদের অনুরোধেই মোস্তাফিজুর রহমানকে আইপিএলের পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র দেয় বিসিবি। বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর এই মৌসুমে তাকে আর অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানায়, কোনো কারণে কলকাতা নাইট রাইডার্স যদি সিদ্ধান্ত বদল করে মোস্তাফিজকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়া হবে না। নিরাপত্তা ইস্যুর কারণে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনকি বিষয়টি মোস্তাফিজকে জানিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তাকে দলে ভেড়ানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সময়টুকু ছাড়া পুরো আসরের জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানায় বিসিবি। তবে বিসিসিআই মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়ায় সেই অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বিসিবি। এমনকি এই আসরে আর কোনো অনাপত্তিপত্র দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের