হোম > খেলা

তৃষ্ণার জোড়া গোলে বাংলাদেশের চতুর্থ জয়

স্পোর্টস রিপোর্টার

ভুটানের বিপক্ষে গত ম্যাচের অর্ধেক এক মাঠে আর অর্ধেক অন্য মাঠে খেলে বিরল ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ নারী দল। এবার দর্শকশূন্য মাঠে খেলল তারা। আজ ভুটানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি পূর্বঘোষণা অনুযায়ী দর্শকবিহীন মাঠে হয়েছে। যদিও বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ফেন্সের বাইরে অনেক দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়। এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। এবার কোচ পিটার বাটলারের দল ৩-০ গোলে হারাল ভুটানকে।

গত ম্যাচে ৪-১ গোলে হেরেছিল তারা। অনূর্ধ্ব-২০ নারী সাফে বাংলাদেশের টানা চতুর্থ জয় এটি। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করল লাল-সবুজের জার্সিধারীরা। ৪ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ১২ পয়েন্ট। টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল। ৪ ম্যাচ খেলে তিনটি জয়ে তাদের অর্জন ৯ পয়েন্ট। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারায় নেপাল। ৩ পয়েন্ট অর্জন করে ভুটান টেবিলের তৃতীয় অবস্থানে থাকলেও শ্রীলঙ্কার অর্জন এখনো শূন্য।

প্রত্যাশা ছিল- ভুটানের বিপক্ষে দাপুটে ফুটবল খেলবে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধে স্বাগতিকদের সেভাবে মাঠে আধিপত্য বিস্তার করতে দেয়নি ভুটানিজরা। খেলার শুরু থেকে বেশ ভালো লড়াই করেছে তারা। খেলার ৩২ মিনিট পর্যন্ত বাংলাদেশকে গোলশূন্য রাখল ভুটান। ৩৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। স্বপ্না রাণীর দারুণ এক পাস ধরে এগিয়ে যান তৃষ্ণা রাণী। চমৎকার ফিনিশিং দেন এই ফুটবলার। ডান পায়ের জোড়ালো শটে গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন তৃষ্ণা। তার নেওয়া শটে ভুটানের গোলরক্ষকের জন্য বল ঠেকানোর উপায় ছিল না। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। তবে গোল শোধে মরিয়া ছিল ভুটানও। প্রথমার্ধে তাদের বেশ কয়েকটি সুযোগ মিস হয়েছে। বাংলাদেশেরও দারুণ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এ পরিবর্তন দলে বেশ প্রভাব ফেলে। ৬৫ মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে। এবারও গোলদাতার নাম তৃষ্ণা রাণী। কিক নিতে গিয়ে পিছলে পড়ে যান ভুটান গোলরক্ষক। বক্সের মুখে ডিফেন্ডারের কাছে যায় বল। কিন্তু তার কাছ থেকে বল কেড়ে নেন মুনকি। এরপর বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তৃষ্ণা। ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হতে পারত তার। একক প্রচেষ্টা এগিয়ে গিয়ে বক্সের মুখ থেকে জোড়ালো শট নেন। কিন্তু ভুটান গোলরক্ষক দক্ষতার পরিচয় দেন। ৭৪ মিনিটে দূরপাল্লার শটে গোল পান স্বপ্না রাণী। বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায়। এরপর বাংলাদেশের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ না হলে স্কোর লাইন আরো বড় হতে পারত।

ভুটানের বিপক্ষে আজকের ম্যাচেও দলে পাওয়া যায়নি সাগরিকাকে। নেপাল ম্যাচে হ্যাটট্রিক উপহার দেওয়া এই ফরোয়ার্ড লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচ খেলতে পারবেন না। তা ছাড়া অধিনায়ক আফঈদা খন্দকারও ভুটান ম্যাচে খেলেননি। তার পরিবর্তে নবিরন আর্ম ব্যান্ড পরেছেন। নতুনদের যাচাই করে নেওয়ার মঞ্চ হিসেবেই ভুটান ম্যাচটিকে বেছে নেন কোচ বাটলার। ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন