হোম > খেলা

আগস্টে আসছে ভারত, সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস রিপোর্টার

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আসন্ন সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাদা বলের দুই সংস্করণের সিরিজ খেলতে ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারতীয় দল। শুরুতে ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের সিরিজের প্রথম ম্যাচ দুটি হবে ১৭ ও ২০ আগস্ট। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। ম্যাচটির ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

ওয়ানডে শেষে একই ভেন্যুতে ২৬ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও ভারত। এরপর ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুড়ি ওভারে সিরিজের শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। নিজেদের মাটিতে সেটাই হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ। সফর শেষে ১ সেপ্টেম্বর দেশের বিমানে চড়বে টিম ইন্ডিয়া।

ভারতকে হারিয়ে সমতায় ক্যারিবীয়রা

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান, এগোলেন ইবাদত-লিটন

ফাইনালের আগে বড় হার বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে উন্নতি করতে চায় বাংলাদেশ

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ হলো টাইগ্রেসদের

মেসিকে ছাড়িয়ে কেইনের নতুন কীর্তি, সামনে তিন কিংবদন্তি

রোমাঞ্চ-মহারণের অপেক্ষায় ইউরোপ

আর্সেনালের সাত মিনিটের ঝড়ে উড়ে গেল লিলে

‘১০ উইকেট নেওয়া উচিত ছিল’, ড্রয়ের দায় নিজেদের দিলেন শান্ত

শেষ মুহূর্তের গোলে বায়ার্নের জয় কেড়ে নিল ভাইকিং