হোম > খেলা

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। আজ শনিবার বৃষ্টিবিঘ্নিত দিন সিলেট জেলা স্টেডিয়ামে দেশের সবচেয়ে বৃহৎ জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিকেল ৫টায় নতুন কুঁড়ি প্রতিযোগিতার উদ্বোধন তিনি। সেখান থেকেই একসঙ্গে দেশের ৬৪টি জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের সময় প্রধামন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেছেন, আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তাদের। এ সময় শিশু-কিশরোর পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার কথা বলেছৈন।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়। সেখানে শিশু-কিশোরদের নিয়ে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয়। এরপর নতুন কুঁড়ি থিম সং পরিবেশন করা হয়। এর পরপরই নতুন কুঁড়ি স্পোর্টসে অর্ন্তভুক্ত করা ৮টি খেলার প্রদর্শণী দেখানো হয়। সেখানে বিকেএসপির ১০ জন শিক্ষার্থী অংশ নেন।

৮টি খেলার মনোমুগ্ধকর প্রদর্শণী শেষে স্বাগত বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, তৃণমূল হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করা। এ মহাপরিকল্পনার প্রথম ও প্রধান স্তম্ভ এই নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের একটি বিশাল ডাটাবেস তৈরি করা এবং প্রত্যন্ত অঞ্চল হতে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি চার স্তরের প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের কোচ এবং ক্রীড়া বিজ্ঞানের মাধ্যমে তাদের কারিগরি ও মানসিক দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করব। আমাদের মূল লক্ষ্য ২০৩০ এবং ২০৩৪ সালের অলিম্পিক এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপগুলোতে বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর ক্রীড়া ক্ষেত্রে অবদান স্মরণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘সরকার খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় ধাপে আমরা ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে আমরা দেশব্যাপী নতুন কুরি স্পোর্টস কর্মসূচি চালু করছি।

দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

মামুনুলের বিদায়ে আবেগ ছড়াল মাঠে-ক্রিকেটেও, মুমিনুলের কণ্ঠে শ্রদ্ধা

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে