হোম > খেলা

কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনা ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে দৈনিক যুগান্তর।

দেশের শীর্ষস্থানীয় ৩২ মিডিয়া হাউজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে রোববার বৃষ্টিস্নাত ম্যাচে এটিএন বাংলাকে ২-০ গোলে হারিয়েছে দৈনিক যুগান্তর। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দীর্ঘ দিন পর আবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে যুগান্তরের খেলোয়াড়রা।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, বিএসজেএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাফুফে সদস্য মঞ্জুরুল করিম, সিনিয়র ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল, স্কয়ার টয়লেট্রিজের ব্র‍্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ এবং বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন।

শিরোপা নির্ধারণী ম্যাচে যুগান্তরকে প্রথমার্ধে এগিয়ে দেন সাদ্দাম হোসেন ইমরান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক জ্যোতির্ময় মন্ডল। মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাদ্দাম হোসেন ইমরান।

আসর জুড়ে ৪ গোল ও ২টি অ্যাসিস্ট করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুগান্তরের অতিথি খেলোয়াড় মাঝহারুল ইসলাম মিঠুন। রানার্স-আপ এটিএন বাংলার আদদ্বীন সজীব (৪ গোল) পান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। দৈনিক যুগান্তরের একে সালমানের হাতে ওঠে সেরা গোলরক্ষকের ট্রফি।

ফাইনালের একই দিন অনুষ্ঠিত হয় সেমি-ফাইনালের দুই ম্যাচ। দিনের প্রথম সেমি-ফাইনালে ঢাকা ট্রিবিউনকে ২-১ গোলে হারায় যুগান্তর। জোড়া গোল করে দলকে জিতিয়ে টুর্নামেন্টে তৃতীয়বার ম্যাচ সেরা হন মাঝহারুল ইসলাম মিঠুন।

লড়াই জমে ওঠা অন্য সেমি-ফাইনালে দেশ টিভিকে ১-০ গোলে হারায় এটিএন বাংলা। জয় সূচক গোলটি করে দলের নায়ক আদদ্বীন সজীব।

টানা বৃষ্টির মাঝেও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ম্যাচগুলো খেলায় অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানিয়েছেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও বিএসজেএ’র সহ-সভাপতি রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি।

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়